April 13, 2026, 1:45 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সরকার ঋণ নিয়ে ঘি খাচ্ছে না, মেগা প্রকল্পে ব্যয় করছে: ইনু

সরকার ঋণ নিয়ে ঘি খাচ্ছে না, মেগা প্রকল্পে ব্যয় করছে: ইনু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সরকার ঋণ নিয়ে ঘি খাচ্ছে না, মেগা প্রকল্পে ব্যয় করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ঋণের টাকায় দেশের উন্নয়ন হচ্ছে, রফতানি বাড়ছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, আমরা ঋণ নিয়েছি কিন্তু পরিশোধ করতে পারিনি এমনটা কখনোই হয়নি। আমরা ঋণের টাকা পরিপূর্ণভাবে মেগা প্রকল্পে বিনিয়োগ করেছি। এতে দেশে বিদ্যুতের যোগান বাড়ছে, দেশে রফতানি বাড়ছে, দেশের উন্নয়ন হচ্ছে। তিনি আরো বলেন, প্রস্তাবিত ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে ধনী-গরিবের মধ্যে বৈষম্য বাড়েনি। যারা বেশি আয় করেন তারা বেশি কর দেবেন, যারা আয় কম করেন তারা কম কর দেবেন। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যা ২০১৭-২০১৮ অর্থবছরের চেয়ে ৬৪ হাজার ৩০৭ কোটি টাকা বেশি। এ বাজেটে ঘাটতি দেখানো হয়েছে এক লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা। বাজেটে রাজস্ব ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ সচিব মুসলিম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর জ¦ালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর