March 24, 2026, 3:04 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ক্যালরি বেশি পোড়াতে চুইংগাম

ক্যালরি বেশি পোড়াতে চুইংগাম

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চুইংগাম চিবাতে চিবাতে হাঁটলে ক্যালরি বেশি খরচের সম্ভাবনা থাকে।

চুইংগাম চিবালে মুখের চর্বি কমে, একথা অনেকেই মানেন। তবে চুইংগাম চিবাতে চিবাতে হাঁটলে যে বেশি ক্যালরি পোড়ে তা গবেষণা করে বের করেছেন জাপানি গবেষকরা।

টোকিও’র ওয়াসেদা ইউনিভার্সিটি’র অধ্যাপক ড. যুকা হামদা একটি পর্যবেক্ষণে দেখিয়েছেন হাঁটার সময় চুইংগাম চিবালে শরীরে অতিরিক্ত ক্যালরি পোড়ে।

এই গবেষণায় অংশ নেন ২১ থেকে ৬৯ বছর বয়সি ৪৬ জন নারী-পুরুষ, যাদের বডি ম্যাস ইনডেক্সের মাত্রা ছিল ২২ থেকে ৩০ এর মধ্যে। এদের প্রত্যেকেই সপ্তাহে একাধিকবার চুইংগাম চিবান নিয়মিত।

অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করা হয়। একদলকে ১৫ দিন ধরে প্রতিদিন দুটি চুইংগাম চিবাতে বলা হয়। অপর দলকে চুইংগাম গাম উপাদান ছাড়া বাকি সকল উপাদান পানিতে মিশিয়ে খাওয়ানো হয় ১৫ দিন।

দুই দলকেই প্রতিদিন ১৫ মিনিট করে হাঁটার নির্দেশ দেওয়া হয়। তাদের কর্মশক্তি ও তার খরচের হিসাব রাখতে নজর রাখা হয় হৃদস্পন্দন এবং হাঁটার গতির ওপর।

হাঁটলে ক্যালরি খরচ হবেই। তবে চল্লিশোর্ধ পুরুষ অংশগ্রণকারীদের মধ্যে যারা হাঁটার সময় চুইংগাম চিবিয়েছেন তাদের বাড়তি আরও দুই ক্যালরি খরচ হয়েছে।

নারীদের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যায়নি।

চুইংগাম চিবানের এই প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে আরও বড় পরিসরে গবেষণাটি করা উচিত বলে মন্তব্য করেন গবেষকরা।

তাই এখনই চুইংগাম নিয়ে মাতামাতি করা ঠিক হবে না। তবে নিজে পরীক্ষা করে দেখতে পারেন। আর অবশ্যই সেই চুইংগাম হতে হবে চিনি বিহীন।

Share Button

     এ জাতীয় আরো খবর