February 10, 2026, 6:46 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে?

শেষ হলো আইসিটি এক্সপো

শেষ হলো আইসিটি এক্সপো

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 

নতুন নতুন প্রযুক্তির খোঁজ আর তরুণদের সমাগম দিয়েই শেষ হয়েছে আইসিটি এক্সপো ২০১৭ প্রথম দিনেই জমে উঠেছিলো এক্সপো শেষ দিনে বৃষ্টির বাগড়া থাকলেও তরুণতরুণীদের উপস্থিতি ছিলো বেশ গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক্সপোর সমাপনী অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী আইসিটি এক্সপোর শেষ দিনেও ছিলো সেমিনার লাইভ অনুষ্ঠান আর স্টলে স্টলে প্রযুক্তি পণ্যের সঙ্গে আকষর্ণীয় অফার বিশ্বখ্যাত ৫০টিরও বেশি আইসিটি ব্র্যান্ডের প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং লক্ষাধিক দর্শনার্থীর সমাগমের আয়োজন শুরু হয় ২০১৫ সাল থেকে বাংলাদেশে তৃতীয়বারের মতো আয়োজনে দেশিবিদেশি পণ্য নিয়ে ১৩২টি প্যাভিলিয়ন স্টল অংশ নেয় প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উপভোগ করেছেন হাজারও মানুষ তবে তার বড় একটি অংশ ছিলো স্কুলকলেজবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়োজক কর্তৃপক্ষ মেলায় দর্শনার্থীদের জন্য ডিজিটাল সেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গেমিং, সেলফি, কুইজ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রাখে এছাড়া শেষ দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তাতে শতাধিক শিশু অংশ নেয় দেশে আইসিটি হার্ডওয়্যার খাতের সবচেয়ে বড় মেলায় প্রতিটি স্টল তথ্যপ্রযুক্তির নতুন নতুন পণ্য, সেবা, জীবন কৌশল ধারণা প্রদর্শন করে অসংখ্য তরুণ তথ্যপ্রযুক্তিবিদ নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি পণ্য প্রদর্শন করে এক্সপোতে মেলার আয়োজন প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো বাজারে আসা নতুন প্রযুক্তির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা মেলায় তরুণদের অংশগ্রহণ দেখে মনে হচ্ছে আমাদের উদ্দেশ্য সফল

Share Button

     এ জাতীয় আরো খবর