April 16, 2026, 6:18 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নারীদের জন্য তথ্যসেবায় ৫৪৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে: চুমকি

নারীদের জন্য তথ্যসেবায় ৫৪৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে: চুমকি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

তৃণমূল নারীদের মাঝে তথ্য সেবা পৌঁছে দিতে ৫৪৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রকল্পের মাধ্যমে দেশের এক কোটি গ্রামীণ নারীকে তথ্য প্রযুক্তি সম্পর্কে সচেতন করা এবং তাদের দৈনন্দিন নানা সমস্যার সমাধানে সাহায্য করা হবে। গতকাল মঙ্গলবার ‘গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নে তথ্য যোগাযোগ প্রযুক্তি : প্রেক্ষাপট ও বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কথা বলেন। প্রযুক্তিগত জ্ঞান ছাড়া নারীর উন্নয়ন সম্ভব নয় এ কথা উল্লেখ করে তিনি বলেন, নারীকে তথ্য প্রযুক্তিতে অনগ্রসর রেখে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হতে পারবে না এবং নারীর সামগ্রিক ক্ষমতায়নও সম্ভব নয়। রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে ‘তথ্য আপা’ প্রকল্পের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম অ্যাডভোকেটের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে এম আলী আজম, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক বেগম জাহানারা পারভীন, তথ্য আপা প্রকল্পের প্রকল্প পরিচালক মীনা পারভীন।

Share Button

     এ জাতীয় আরো খবর