March 8, 2026, 12:41 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আমি সন্ত্রাস ও মাদকমুক্ত নবাবগঞ্জ দেখতে চাই-ওসি সুব্রত কুমার সরকার

মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

pin up pinup

দিনাজপুরের নবাবগঞ্জ থানাকে সন্ত্রাস ও মাদকমুক্ত থানা হিসাবে দেখতে চান ওসি সুব্রত কুমার সরকার। ২৪ মে বেলা ১১টায় নবাবগঞ্জ থানা পুলিশে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ বৈঠকে থানা পুলিশের সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে নবাবগঞ্জ থানা ইনচার্জ সুব্রত কুমার সরকার এই ইচ্ছা ব্যক্ত করে বলেন, আমার থানায় কোন মাদক সেবন,মাদক বিক্রয় ও কোন প্রকার সন্ত্রাসী কর্ম কান্ডের ঘটনা আমি যেন না শুনতে পাই।
বৈঠক শেষে থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বেরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ১৩ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ১৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। ২৫ মে গ্রেফতারকৃত অপরাধীদের জেল হাজতে প্রেরন করা হয়। মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে গত কয়েক দিনে শতাধিক অপরাধীকে আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছ জানালেন, ওসি সুব্রত কুমার সরকার।
এদিকে নবাবগঞ্জের কুখ্যাত অপরাধী ও মাদক বিরোধী অভিযানের খবর ছড়িয়ে পড়ায় প্রকৃত অপরাধীরা তাদের পরিচয় গোপনসহ আত্নীয় স্বজনদের এলাকায় গা ঢাকা দেয়ার সংবাদে বিপাকে পড়েছে দায়িত্বরত পুলিশ। গ্রফতার এড়াতে অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে।

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর