April 21, 2026, 2:37 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

কুড়িগ্রামে জমিজমার দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ আহত ৩

 

mostbet

আরিফুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের কচাকাঁটা থানার কেদার ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা সাতানা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সহিদা বেগম ও ছবেদ আলী নামের দু’জন নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় সহিদা বেগম এবং রাত ১২টার দিকে ছবেদ আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময়ে তাদের লাশ এলাকায় এসে পৌঁছেনি। এদিকে এ ব্যাপারে নিহতের ভাতিজা আশরাফ আলী বাদি হয়ে ১৮ জনকে আসামী করে কচাকাঁটা থানায় একটি মামলা দায়ের করেছে।
কচাকাঁটা থানার অফিসার ইনচার্জ ফারুক খলিল জানান, সাড়ে তিন বিঘা জমির মালিকানা নিয়ে সাতনা গ্রামের জহুরুল ইসলামের সাথে পার্শ্ববর্তী ছড়ারপাড় গ্রামের শহিদুল ইসলামের বিরোধ চলে আসছিল। এ অবস্থায় জহুরুল হক দখল নেয়ার জন্য বিবাদমান জমিতে দু’মাস আগে দু’টি ঘর তোলে। মঙ্গলবার রাতে প্রতিপক্ষরা ঘর দু’টি পুড়ে দেয়। এ নিয়ে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ৫ জন আহত হন। এরমধ্যে দু’জন মারা গেছেন এবং জহুরুল, মরিয়ম ও সুফিয়া নামের ৩ জন ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৯মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর