April 8, 2026, 11:13 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আজ একদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে পৌঁছেছেন

মোঃ ইকবাল হাসান সরকারঃ

mostbet
একদিনের সরকারি সফরে আজ রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রী সফরসূচি অনুযায়ী এ দিন সকালে সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (এএসপি) শিক্ষা সমপানী কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন। পরে প্রধানমন্ত্রী ৩৫তম বিসিএসসের এ নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে বিশেষত্ব অর্জন করায় নির্বাচিত সহকারী পুলিশ সুপারদের পুরস্কৃত করবেন। পরে প্রধানমন্ত্রী সবার উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। অনুষ্ঠান শেষে বিকেলেই তিনি রাজশাহী থেকে ঢাকার ফিরবেন।
এর আগে গত ২২ ফ্রেরুয়ারি রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী। ওই দিন তিনি রাজশাহীতে ৩৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৬মে২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর