January 23, 2026, 7:32 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

ঝিনাইদহে নিখোঁজ কলেজছাত্রের সন্ধান দাবি পরিবারের

ঝিনাইদহে নিখোঁজ কলেজছাত্রের সন্ধান দাবি পরিবারের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঝিনাইদহে মাকছুদুর রহমান নামে নিখোঁজ এক কলেজছাত্রকে অক্ষত অবস্থায় ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার

গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদ সম্মেলনে সরকারের কাছে দাবি করেন তার বৃদ্ধ বাবা মোমিনুর রহমান সময় মাকছুদের বৃদ্ধা মা ফিরোজা বেগম, ফুফু শাহানারা খাতুন, দাদি রহিমা খাতুন, চাচী আশুরা বেগম, বোন সুমাইয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস, ভাবী ফরিদা খাতুন চাচাতো ভাই আতিকুর রহমান উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, বৃহস্পতিবার থেকে মাকছুদুর রহমান ওরফে মাসুদ রানাকে খোঁজে পাওয়া যাচ্ছে না তাকে কালো একটি গাড়িতে করে কে বা করা তুলে নিয়ে গেছে

ওই দিন আসরের নামাজ আদায় করে মাকছুদ একই গ্রামের সামছুল আলমের ছেলে সাইফুল ইসলাম হরিনদিয়া গ্রামের মসজিদ থেকে বের হলে অজ্ঞাতপরিচয়ের লোকেরা মোবাইল টাওয়ারের জন্য জমি দেখানোর কথা বলে একটি জীপে করে নিয়ে যায় পরে সাইফুলকে ছেড়ে দিলেও মাকছুদকে তারা নিয়ে যায়

সেই থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না ঘটনায় শুক্রবার রাত ৭টার দিকে কোটচাঁদপুর থানায় জিডি করতে গেলে পুলিশ তাদের লেখা জিডি পরিবর্তন করে সাদামাটা একটি জিডি (নং ৪৮২) গ্রহণ করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা মাকছুদকে জীবিত ফিরে পেতে দাবি জানান

Share Button

     এ জাতীয় আরো খবর