March 17, 2026, 3:40 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

কুষ্টিয়ায় লালনমেলায় লাখো মানুষের ভিড়

কুষ্টিয়ায় লালনমেলায় লাখো মানুষের ভিড়

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় আধ্যাত্মিক সাধক লালন ফকিরের আঁখড়াবাড়ি এখন লোকে লোকারণ্য সাঁইজির প্রেমে মগ্ন লাখো সাধু আর ভক্তের মিলনমেলায় পরিণত হয়েছে আঁখড়াবাড়ি গতকাল মঙ্গলবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো লালন ভক্ত সাধু ছুটে আসেন কুষ্টিয়ায় সাঁইজির ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে দিনব্যাপি উৎসবের গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনেও এমনটাই দেখা যায় কালিনদীর তীরে অবস্থিত লালন আঁখড়ায় আজ বুধবার উৎসবের সমাপনী এখানে সাধু, ভক্ত লালন অনুরাগীরা বিভিন্ন দলে ভাগ হয়ে সাঁইজির স্মরণে বাউল গান, সাধন, ভজনসহ আরো নানা আয়োজনে মশগুল রয়েছে সাঁইজির মাজারের খাদেম মুহম্মদ আলী শাহ জানান, দেশবিদেশ থেকে আসা হাজারো মানুষের পদভারে মুখরিত হয়ে উঠেছে আঁখড়াবাড়ি গতকাল মঙ্গলবার দুপুর ২টায় পূর্ণসেবার মধ্যদিয়ে সাধুদের মূল আনুষ্ঠান সাধুসঙ্গ শেষ হয়েছে এবারের লালন মেলায় সাধুদর্শনার্থীর উপস্থিতি অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, এখানে এলে মন প্রাণে শান্তি পাওয়া যায় এবং আত্মাধিক জগত সম্পর্কে জানা যায় তাই মানুষ সাঁইজির চরণে ঠাঁই নিতেই বার বার এখানে ছুটে আসেন জেলা প্রশাসক লালন একাডেমির সভাপতি জহির রায়হান জানান, পূর্ণসেবার মধ্যদিয়ে সাধুসঙ্গ শেষ হলেও লালনমেলা চলবে আজ বুধবার পর্যন্ত লালনমেলা উপলক্ষে লালন একাডেমি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলেও তিনি জানান

Share Button

     এ জাতীয় আরো খবর