April 8, 2026, 5:22 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

নবম ওয়েজ বোর্ড প্রধানমন্ত্রী দেশে ফিরলেই – তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

মোঃ ইকবাল হাসান সরকারঃ

mostbet

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এছাড়া বিনা কারণে সাংবাদিকদের যেন চাকরি না যায় সে বিষয়েও সরকার নীতিমালা তৈরি করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হবেন না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল জগতটা বর্তমানে অপরাধের কবলে পড়েছে। রাষ্ট্র ও সমাজ এতে বিব্রত হয়ে পড়েছে। জাতিকে নিরাপদ রাখতে এবং সাইবার ক্রাইম মোকাবিলায় প্রকৃত অপরাধীকে শনাক্ত করার জন্যই এই আইন করা হচ্ছে।

‘তবে এক্ষেত্রে গণমাধ্যমের কাজে যাতে বিঘ্ন না ঘটে সে দিকে নজর দেয়া হবে। সরকার এমন কিছু করবে না যাতে সাংবাদিকদের কণ্ঠরোধ হয়,’ বলেন তিনি।

অনুষ্ঠানে হাসানুল হক ইনু বিএনপির সমালোচনা করে বলেন, দলটির লক্ষ্য নির্বাচন করা নয় বরং দেশে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করা।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর