March 11, 2026, 1:42 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

শ্রীমঙ্গল ইউনিক কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট শুভ উদ্বোধন

শ্রীমঙ্গল ইউনিক কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট শুভ উদ্বোধন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
কারিগরী শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন। এই শ্লোগান নিয়ে ভানুগাছ যাত্রা শুরু করলো শ্রীমঙ্গল ইউনাইটেড কম্পিউটার ও ই-জোন আই.টি ইন্সটিটিউট এর সহযোগী প্রতিষ্ঠান ইউনিক কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট। গত ১৬ সেপ্টেম্বর শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাশরুম ও সুবিশাল কম্পিউটার ল্যাবের পাশাপাশি ফ্রি ওয়াইফাই সংযোগের এ প্রতিস্টানটি শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এম.পি। ইউনিক কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এর প্রসিডেন্ট সুমন দেববর্মার সভাপত্বিতে ও সুরচন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহুল হক, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক ও কমলঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ। বক্তব্য রাখেন- মনিপুরী ভাষা গবেষনা উন্নয়ন পরিষদের ইবুংহাল সিংহ শ্যামল, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ইউনিক কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এর ভাইস প্রেসিডেন্ট প্রবিত কুমার সিংহ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর