April 4, 2026, 4:19 pm

সংবাদ শিরোনাম
গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

সব দল অংশ নেবে আগামী নির্বাচনে

মোঃ ইকবাল হাসান সরকারঃ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর অন্যান্য দেশের মতো ক্ষমতাসীন দলের অধীনেই হবে নির্বাচন। এ নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হলের খেলার মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদের সভাপতিত্বে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ইকবাল মাহমুদ বাবলু। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পুনর্মিলনীর আহ্বায়ক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। আমেরিকা, ভারতসহ পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন হয়েছে বাংলাদেশে একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা তাদের বর্জন করবেন, ঘৃণা করবেন যারা রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল। যারা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে হাতকড়া পরিয়েছিল। তিনি বলেন, আজ জাতির পিতা নেই। কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনা আছেন। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এক সময় যারা বাংলাদেশকে দরিদ্রতার রোল মডেল বলতেন তারাই এখন বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখছেন। আর এ উন্নয়নের পেছনে বড় অবদান জননেত্রী শেখ হাসিনার।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন আমাদের কাছে আদর্শ ছিল। শিক্ষকরাও আমাদের অত্যন্ত স্নেহ করতেন।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর