March 7, 2026, 11:48 pm

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আদম বেপারীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছে কুষ্টিয়ার যুবকরা

আদম বেপারীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছে কুষ্টিয়ার যুবকরা

pin up pinup

ডিটেকটিভ নিউজ ডেস্ক

স্বপ্নের জাল বুনতে বিদেশে পাড়ি জমাতে কে না চায়। কিন্তু আদম বেপারীদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে বিদেশ গমনেচ্ছু যুবকদের। আজ যাবো কাল যাবো করে অপেক্ষার পালা যেন আর শেষ হয় না। এমনি একটি ঘটনা ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ম-লপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক জামাল ম-লের ছেলে যুবক লালন ম-লের ভাগ্যে। স্বপ্নের মালেয়েশিয়া যাওয়ার জন্য মালোয়েশিয়া থেকে পড়াশুনা করে আসা পরিচয়দানকারী আদম বেপারী কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর আট মাইল গ্রামের জারো বিশ্বাসের ছেলে রাকিবুল ইসলাম রাকিবের হাতে ৪৪ হাজার টাকা বেতনে চাকরি দেয়ার প্রলোভনে পড়ে ৩ লাখ ৮০ হাজার টাকা তুলে দেন হতদরিদ্র যুবক লালন ম-ল।

প্রতারক রাকিব ঢাকার ১০৪ মতিঝিল কমার্শিয়াল এরিয়ার (গ্লোব চেম্বার) এডভেঞ্চার টুর এন্ড ট্রাভেলস এবং মালেয়েশিয়ার এ্যাম্পাং পয়েন্ট বিহিন্দ তামানদাতা আহমেদ রাজিল রোড এ্যাম্পাংজায়া পারমা কোর্ট-১, রোড-১৩/ডি, মালেয়েশিয়া অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করে। আর এ কাজে তাকে সার্বিক সহযোগিতা করেন তার সরকারি চাকরিজীবী শাশুড়ি মেহেরপুর জেলা শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর শেফালী খাতুন। তিনি চাকরির পাশাপাশি মেয়ের জামাই রাকিবের সাথে আদম ব্যবসা করে।

লালন ম-লকে দীর্ঘদিন ঘুরানোর পর প্রফেশনাল ভিসায় পাঠানোর কথা থাকলেও ২১/০৭/২০১৭ তারিখে টুরিস্ট ভিসায় পাঠানো হয়। অবৈধ ভিসায় লালন ম-ল মালয়েশিয়া এয়ারপোর্টে পৌঁছালে তাকে পুলিশ আটক করে একদিন পর ২২/০৭/২০১৭ তারিখে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। লালন মালয়েশিয়া গিয়ে জানতে পারে যে তাকে ফাঁসিয়েছে।

এ ব্যাপারে আদম বেপারী রাকিবুল ইসলাম রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করে পরে মালয়েশিয়া থেকে এম.বি.এ করেছি। বর্তমানে ঢাকা মতিঝিলের এডভেঞ্চার টুর এন্ড ট্রাভেলস এবং মালোয়েশিয়ার এ্যাম্পাং পয়েন্ট বিহিন্দ তামান্দাতা আহমেদ রাজিল রোড এ্যাম্পাংজায়া পারমা কোর্ট-১ রোড-১৩/ডি মালোয়েশিয়া অফিসে কর্মরত আছি। বৈধভাবেই লোক পাঠানোর কাজ করি। কোনো প্রতারণা করে নয়। বর্তমান শাশুড়ি ফেসে যাবার ভয়ে তার মোবাইল ফোনটি বন্ধ রেখেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর