April 17, 2026, 9:41 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

স্পেসএক্স’র নতুন কৃত্রিম উপগ্রহ

স্পেসএক্স’র নতুন কৃত্রিম উপগ্রহ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

তৃতীয়বারের মতো নিজেদের তৈরি ‘আংশিকভাবে পুনঃ ব্যবহৃত’ রকেট দিয়ে একটি বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্স।

বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার-এর লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে একটি ফ্যালকন ৯ রকেটে করে ইকোস্টার ১০৫/এসইএস-১১ নামের নতুন এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর রকটেটির প্রথম ধাপ আটলান্টিক মহাসাগরে ‘অফ কোর্স আই স্টিল লাভ ইউ’ নামের ড্রোন শিপ স্টেশনের উল্লম্বভাবে অবতরণের মাধ্যমে সম্পন্ন হয়। এই অবতরণের কয়েক মিনিট পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক টুইটে বলা হয়, “ফ্যালকন ৯-এর প্রথম ধাপ অফ কোর্স আই স্টিল লাভ ইউ-তে অবতরপণ করেছে- এটি একটি ‘ফ্লাইট-প্রুভেন’ অরিটারল রকেটের তৃতীয় সফল অভিযান।”

মহাকাশ অভিযানের খরচ কমাতে স্পেসএক্স-এর চলমান প্রচেষ্টার মধ্যে রকেটের পুনরুদ্ধার একটি অংশ।

বুধবার উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহটি মার্কিন অপারেটর ইকোস্টার আর লুক্সেমবার্গভিত্তিক অপারেটর এসইএস, দুই প্রতিষ্ঠানই ব্যবহার করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর