March 14, 2026, 10:51 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

এবার শাকিবের নায়িকা তানহা মৌমাছি

এবার শাকিবের নায়িকা তানহা মৌমাছি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

শাকিব খানের নতুন নায়িকা হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন তানহা মৌমাছি। ছবির নাম ‘মামলা হামলা ঝামেলা’। উত্তম আকাশের পরিচালনায় আগামি ১লা নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। তানহা মৌমাছি বলেন, এ ছবিতে আমি শুধু একা নায়িকা না, বিদ্যা সিনহা মিম আপুও থাকবেন। তবে কাহিনীতে মিম আপুর পাশাপাশি আমাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারই প্রথম আমি শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি। এটা নতুন অভিনেত্রী হিসেবে আমার জন্য বিরাট পাওয়া। বুধবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। জানা যায়, ‘মামলা হামলা ঝামেলা’ ছবির মোট চারটি গানের মধ্যে মিমের ঠোঁটে দু’টি ও তানহার দু’টি গান থাকবে। আর একটি আইটেম গানে বলিউডের সানি লিওনকে নেয়ার ব্যাপারে চেষ্টা চলছে। শাকিব খান বর্তমানে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। একই পরিচালকের ‘আমি নেতা হব’ ছবির কাজও শেষ করছেন শাকিব খান। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। উল্লেখ্য, চিত্রনায়িকা তানহা মৌমাছির একটি ছবি মুক্তি পেয়েছে। গত বছর মুক্তি পাওয়া এ ছবির নাম ‘যে গল্পে ভালোবাসা নেই’। ছবিটি পরিচালনা করেন রয়েল খান। ছবিটিতে সুমিত সেন ও ফিরোজ শাহী অভিনয় করেন। এ ছাড়া তানহা অভিনীত রেজভী আহমেদের ‘বউ বানাবো তোকে’ নামে একটি ছবিরও কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ছবিতে তার নায়ক হিসেবে অভিনয় করেছেন শ্রাবণ খান।

Share Button

     এ জাতীয় আরো খবর