April 20, 2026, 9:06 am

সংবাদ শিরোনাম

বরের মৃত্যু বিয়ের উপহারের প্যাকেটে রাখা বোমা ফেটে

আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet
বিয়েতে উপহার হিসাবে পাঠানো হয়েছিল বোমা৷ সেই বোমা ফেটে বরের মৃত্যু হয়েছে৷ মারা গেছে বরের ঠাকুমাও৷ গুরুতর আহত হয়েছেন স্ত্রীও৷ শুক্রবার ভারতের উড়িষ্যা প্রদেশের বোলাংগির জেলার পাটনাগড় গ্রামে এ ঘটনা ঘটে।
উড়িষ্যার এক সংবাদপত্রে প্রকাশ, ১৮ ফ্রেরুয়ারী সৌম্য শেখর সাহুর সঙ্গে বিয়ে হয় রিমা সাহুরা ২১ ফ্রেরুয়ারী ছিল রিশেপশন পার্টি ওই দিন বোমা রাখা পার্সেলটি নবদম্পতির হাতে তুলে দেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তি৷ এরপর শুক্রবার বিয়েতে পাওয়া উপহারগুলি খুলে দেখছিল ছেলের পরিবার৷ কাছেই বসে ছিলেন সদ্য বিবাহিত সৌম্য৷ বোমা রাখা পার্সেলটি খুলতেই সেটি ফেটে যায় গুরুতর আহত হন সৌম্য, তার স্ত্রী রিমা ও ঠাকুমা৷
তিন জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পাটনাগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া যায়৷ সেখান থেকে তিনজনকে স্থানান্তর করা হয় বোলাংগির হাসপাতালে৷ এখানেই মৃত্যু হয় সৌম্যর ঠাকুমার৷ এদিকে সৌম্যর অবস্থার অবনতি হওয়ায় তাকে বুরলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মারা যান সৌম্য৷ রিমার অবস্থা আশঙ্কাজনক৷
এদিকে বোলাংগির থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এক তদন্ত কর্মকর্তা জানান, ওই পার্সেলে কোন উপহার ছিল না৷ সেখানে বোমাই রাখা ছিল৷ কেউ শত্রুতাবশত এই কাজ করেছে।
প্রািইভেট ডিটেকটিভ/২৪ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর