March 20, 2026, 4:01 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে সোমবার

বিশেষ সংবাদদাতাদেখতে দেখতে এগিয়ে আসছে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। বিশ্বকাপের দিনক্ষণ গননা শুরু হয়নি এখনো। তবে ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে বিশ্বকাপ ক্রিকেট শুরুর আর বাকি মাত্র ৫৯দিন।

চারদিকে সাজ সাজ রব। কম বেশি সবগুলো দলই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের তৈরির কাজে ব্যস্ত। যদিও পাঁচ প্রতিযোগী দল (ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান) বিশ্বকাপ শুরুর ৫ সপ্তাহ আগে চলতি মাসের একদম শেষ দিক থেকে পাকিস্তান আর শ্রীলঙ্কায় মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। টিম বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি শুরু হবে আগামী পরশু, ৮ আগস্ট থেকে।

এই যখন অবস্থা তখন, ঢাকায় আসছে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি। সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার রাজধানীতে এসে পৌঁছাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি।

রাজধানী ঢাকার তিন জায়গায় এ ট্রফি প্রদর্শন হবে। এর মধ্যে ৭ আগস্ট মাওয়া মাল্টিপারপাজ ব্রিজে হবে অফিসিয়াল ফটোশ্যুট। এরপর ৮ আগস্ট মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

জাতীয় দল, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা এ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।

সর্বসাধারনের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী ৯ আগস্ট বুধবার। স্থান, পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শণ করা হবে

 

Share Button

     এ জাতীয় আরো খবর