March 25, 2026, 2:23 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শ্রীলংকাকে হারিয়ে আফগান অধিনায়ক যা বললেন

১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা পরাস্ত হলো এশিয়ার উঠতি দল আফগানিস্তানের সঙ্গে। সোমবার ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে শ্রীলংকা হেরে যায় আফাগানিস্তানের বিপক্ষে।

এদিন শ্রীলংকাকে ৪৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট করে আফগানরা। টার্গেট তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।

এর আগে বিশ্বকাপের চলতি আসরেই সবশেষ ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারায় আফগানরা।

সোমবার পুনেতে শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয়ে ৭৪ বলে দুটি চার আর এক ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

খেলা শেষে তিনি বলেন, সব বিভাগে যেভাবে পারফর্ম করেছি এতে আমরা বেশ খুশি এবং অধিনায়ক হিসেবে আমি গর্বিত।। পাকিস্তানের বিপক্ষে জিতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।

তিনি আরও বলেন, আজ আমরা বোলিংয়েও খুব ভালো শুরু করেছি। কোচ আমাদের সবসময় ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ দেন। পাকিস্তান ম্যাচের আগে কোচের কথায় আমাদের মানসিকতা অনেক বদলে গেছে। বিশ্বকাপের আগে আমরা অনেক পরিশ্রম করেছি। তার ফলও পাচ্ছি।

হাশমতউল্লাহ আরও বলেন, একজন অধিনায়ক হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা আগামী ম্যাচগুলোতেও ধরে রাখতে চাই। আমি ভারতীয় জনগণকে ধন্যবাদ জানাই আমাদের সমর্থন করার জন্য স্টেডিয়ামে আসায়।

Share Button

     এ জাতীয় আরো খবর