March 21, 2026, 3:18 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নেলসন মেন্ডেলা স্বর্ণপদক পেলেন বিরামপুরের রফিকুল ইসলাম

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:


বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখাই নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক-২০১৮ এ ভূষিত হলেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মোঃ রফিকুল ইসলাম সরকার। ঢাকার এফডিসিতে মান্না হলে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
রফিকুল ইসলাম সরকার বিরামপুর পেশাজীবী ঐক্য পরিষদের আহবায়ক, বিরামপুর কম্পিউটার সমিতির সভাপতি, উপজেলার মৌপুকুর সুর্য্যমুখী সংঘের সভাপতি এবং অগ্রগতি কম্পিউটারের স্বত্তাধিকারী। এছাড়াও তিনি বিরামপুর জেলা বাস্তবায়নের আন্দোলন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোসাইটির সাধারণ সম্পাদক এম শফিক উদ্দিন অপু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সিদ্দিকুর রহমান  মিয়া, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ ও ইউনাইটেড টেলিফিল্মের চেয়ারম্যান মেহেদি হাসান, স্বাধিন বাংলা সংসদের চেয়ারম্যন শাহ আলম চুন্নু প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর