April 2, 2026, 10:53 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

সাঈদীর পক্ষে ফেসবুকে স্ট্যাটাস, নরসিংদীর ৬ ছাত্রলীগ নেতা বহিষ্কার

ডিটেকটিভ ডেস্কঃঃ

জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের ৭ নেতাকে বহিষ্কার করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন- মাধবদী থানা শাখার সহ-সভাপতি সুজন ভূইয়া এবং একই থানার পাইকারচর ইউনিয়নের সহ-সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক জে এস জুনাইদ, পলাশ উপজেলার সহ-সভাপতি মো. নাসিম মিয়া ও একই উপজেলার জিনারদী ইউনিয়নের সহ-সভাপতি হাফিজুর রহমান এবং বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক সাকিব আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, “বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা আদালতের মাধ্যমে প্রমাণিত জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে বেহেস্তের মেহমান, কুরআনের পাখিসহ নানা ধরনের উপমা দিয়ে প্রশংসা করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে”।

“জামায়াত নেতার মৃত্যুর পর বহিষ্কৃতরা তাদের নিজেদের ফেসবুক আইডিতে সাঈদীর প্রশংসা করেছেন। ছাত্রলীগের রাজনীতি করে অথচ জামায়াত নেতার প্রশংসা করার মানে হচ্ছে, সে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং ছাত্রলীগের কমিটিতে ঘাপটি মেরে ছিল। যেহেতু তারা দলের আদর্শ বর্হিভূত কাজ করেছে এবং দলীয় আদর্শে বিশ্বাসী নয়। তাই তাদেরকে বহিষ্কার করা হয়েছে”।- বলেন আহসানুল ইসলাম রিমন।

 

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর