April 20, 2026, 6:00 pm

mostbet
সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

বাউফলে শিক্ষকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

রাজিব হোসেন সুজন, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল দাসপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার।
বুধবার দুপুরে ওই বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও আল-আমিন, উপজেলা শিক্ষক কর্মকর্তা দেবাশীষ ঘোষ (ভারপ্রাপ্ত), একাডেমিক সুপার ভাইজার নুরন্নবী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যগনসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
আয়োজিত সভায় প্রধান অতিথি শিশু শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে জন্য শিক্ষকদের দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদের সামনে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপন শেষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর