April 17, 2026, 12:17 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

mostbet

ঝিনাইদহের মহেশপুর থানাধীন পৌরসভার জলিলপুর হাজীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মোঃ মোস্তাক আহম্মেদ (৫০)-এর বসতবাড়ী সংলগ্ন টিনের ছাপড়া যুক্ত খড়ি রাখার ঘরে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে। এ সময় মোঃ মোস্তাক আহম্মেদ (৫০), সাহারব উদ্দীন (২৫) ও মনোয়ারা খাতুন (৪৫)-কে গ্রেফতার করা হয়, তবে অপর অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন (৩৪) পালিয়ে যায়। পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ বিষয়ে ওসি মেহেদী হাসান বলেন, “মহেশপুরকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Share Button

     এ জাতীয় আরো খবর