April 17, 2026, 12:19 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

মৌলভীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধিঃ

mostbet

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ছাত্রলীগ কর্মী তোফায়েল হোসেন বাবুল, ৫ নং কালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, মৌলভীবাজার সদর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুমন আহমেদ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আলম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আমির হামজা, বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ খান, ছাত্রলীগ কর্মী মো. মাহমুদ হাসান, শ্রমিক লীগ নেতা আল আমিন এবং যুবলীগ নেতা মো. সোহেল মিয়া।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগসহ সংশ্লিষ্ট আইনে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় সোপর্দ করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের তৎপরতার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর