April 23, 2026, 2:58 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

গুইমারায় যথাযোথ্য মর্যাদায় ১৫ই আগষ্ট ও জাতীয় শোক দিবস পালিত

গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
 বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসুচির মধ্যদিয়ে সারা দেশের ন্যায়  খাগড়াছড়ির গুইমারাতে ও পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস । দিবসটি  উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসুচি পালন করে।
শনিবার ( ১৫ই আগষ্ট) সূর্যদয়ের সাথে সাথে  উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয়  ও কালো পতাকা উত্তোলন করা হয় এবং  জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ  এক (১)মিনিট নিরবতা  পালন করা হয়।
এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্ল্যাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা সহ সরকারী -বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামীলীগের  কার্যালয়ে জাতীয়  ও কালো পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরে  জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ  এক (১)মিনিট নিরবতা  পালন করেন দলটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন  গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,  উপজেলা ভাইস চেয়ারম্যান কংজুরী মারমা ,গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, আওয়ামীলীগ নেতা ইব্রাহিম মীর, রুস্তম তালুকদার, সাহালম,  উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম সহ অংগসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্ধ।এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দিদারুল আলম,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
Share Button

     এ জাতীয় আরো খবর