March 23, 2026, 7:37 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া খনিতে করোনা শনাক্ত ৯০, কয়লা উত্তোলন বন্ধ

আমজাদ হোসেন,পার্বতীপুর প্রতিনিধি:
পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে ৫০ চীনা শ্রমিকসহ মোট ৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে আসা আরো চারশ দেশি-বিদেশি শ্রমিক রয়েছেন কোয়ারেন্টিনে। করোনা ছড়িয়ে পড়ার শঙ্কায় খনিতে কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে।
কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, দুই দফা নমুনা পরীক্ষায় ৫০ চীনা শ্রমিকসহ ৯০ জন করোনা শনাক্ত হন। নমুনা প্রতিবেদন পাওয়ার পর চীনা শ্রমিকদের সংস্পর্শে থাকা সাড়ে চারশো শ্রমিককে শুক্রবার খনি থেকে সরিয়ে নেয়া হয়েছে।
এছাড়া নতুন যন্ত্রপাতি স্থাপনের কারণে অন্তত ১০ দিন খনি থেকে কয়লা উত্তোলন সম্ভব নয় বলে তিনি জানান।
২৭ জুলাই নতুন ফেইজ থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু হয়েছিলো। তিনদিনে প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।
কয়লার যথেষ্ট পরিমান মজুদ থাকায় তাপবিদ্যুকেন্দ্রের উৎপাদন ব্যাহত হবে না বলে তিনি  জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর