April 20, 2026, 6:30 pm

mostbet
সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ভোলা বোরহানউদ্দিনে গৃহ বধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 ভোলা প্রতিনিধিঃ  ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে স্বামী জুয়েলের সাথে অভিমান করে গৃহবধূ মিতু (২৮) গলায় ফাঁশ দিয়ে আত্ম হত্যা করেছে। তবে নিহতের পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টায় ওই গৃহবধুর স্বামীর বসত ঘরে এ আত্মা হত্যার ঘটনা ঘটে। পুলিশ এসে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছে। একই বাড়ির শাহানাজ জানায়, নিহত  গৃহবধুর সাথে তার স্বামীর প্রায়ই ঝগড়া হত। বৃহস্পতিবার সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। দুপুরে বিষয়টি নিয়ে ওই গৃহবধুর মা ও বাবা এসে মিমাংসার চেস্টা করা হলেও তারা ব্যর্থ হয়। পরে তারা চলে যায়। রাতে স্বামীর সাথে অভিমান করে স্বামীর বসত ঘরে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধু মিতু। নিহত ওই গৃহবধু কাচিয়া  ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বশিরের মেয়ে। অন্যদিকে নিহতের বাবা বশির জানান, মিতুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার স্বামী জুয়েল ও শ্বাশুড়ি তাকে হত্যা করে ফাঁশির নাটক সাজিয়েছে। মেয়ে হত্যার বিচার চান তিনি।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পোস্টমর্টেম এর রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।
Share Button

     এ জাতীয় আরো খবর