January 23, 2026, 7:54 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

জামায়াতের হরতাল খাগড়াছড়িতে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক

জামায়াতের হরতাল খাগড়াছড়িতে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক

mostbet

খাগড়াছড়ি,প্রতিনিধি

খাগড়াছড়িতে কোন প্রভাব পড়েনি জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে ডাকা হরতালে জনজীবন ছিল স্বাভাবিক।  বৃহস্পতিবার সাপ্তাহিক হাটবারের দিন হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ও হাটবাজারে লোকসমাগম চোখে পড়ার মতো। স্বাভাবিক ছিল জেলা শহরের সাথে উপজেলা গুলোর সড়ক যোগাযোগ। চলাচল করেছে ব্যাটারি চালিত অটোরিক্সাসহ অন্যান্য পরিবহন।

জেলা সদর থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেণীসহ দূরপাল্লার যানবাহনগুলো ছেড়ে গেছে প্রতিদিনের মতোই। উপজেলার কোথাও  কোন প্রভাব ফেলতে পারেনি জামায়াত শিবিরের ডাকা হরতাল। সড়ক পরিবহন মালিক গ্র“পের সাধারণ সম্পাদক এস এম শফি জানান, হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম ও ফেণী রুটে বাস, ট্রাকসহ অন্যান্য পরিবহন চলাচল করছে।

জেলা পুলিশের, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন জানান, জেলার কোথাও হরতালের সমর্থনে পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে মিছিল, পিকেটিংসহ নাশকতা করার সম্ভাবনা থাকায় জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর