April 9, 2026, 4:58 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকার সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী বেইজিং

নিউজ ডেস্ক:

mostbet

চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়া প্রদানে ঢাকার সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী।

সীতাকুন্ডের ভয়াবহ অগ্নিকান্ডে দুঃখ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই আগ্রহের কথা জানান।
এখানে চীনা দূতাবাস জানায়, ওয়াং ই ৭ জুন লিখিত এক বার্তায় বলেন, জরুরি সাড়া প্রদানের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং আমাদের দু’দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে চীন কাজ করতে ইচ্ছুক।

বার্তায় তিনি বলেন, চট্টগ্রামের কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা জেনে তিনি মর্মাহত এবং নিহতদের জন্য গভীরভাবে দুঃখিত হয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং বাংলাদেশের দরকারমত পরবর্তীকালে প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর