March 23, 2026, 4:47 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বাংলাদেশের ডলি বেগম কানাডায় ইতিহাস গড়লেন

অনলাইন ডেস্কঃ

টানা দ্বিতীয়বারে মতে  কানাডার অন্টারিও প্রাদেশিক সরকারের সংসদ সদস্য (এমপিপি) হলেন বাংলাদেশের কানাডিয়ান রাজনীতিবিদ ডলি বেগম।

বাংলাদেশি অধ্যুষিত অন্টারিও অঙ্গরাজ্যের টরন্টো শহরের স্কারবোরো সাউথ ওয়েস্ট নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটের ব্যবধানে ডলি বেগম আবারও এমপিপি নির্বাচিত হয়েছেন।

বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন তিনি। নাম লেখালেন টানা দুই মেয়াদে এমপিপি নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি কানাডিয়ান রাজনীতিবিদ হিসেবেও।

নিউ ডেমোক্র্যাটিক দলের হয়ে ডলি বেগমের প্রাপ্ত ভোট ১৫ হাজার ৯৫৪ বা ৪৭ দশমিক ১ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রার্থী ব্রেট স্নিদার পেয়েছেন ৯ হাজার ৪৩৬ ভোট।

আরও পড়ুন:>>> ব্রিটিশ রানির শাসনের ৭০ বছর: উৎসবে যুক্তরাজ্য
জানা যায়, বাংলাদেশের মৌলভীবাজারের মেয়ে ডলি ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে কানাডায় পাড়ি জমান। ২০১৫ সালে টরন্টো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসনে স্নাতকোত্তর পাস করেন।

সিটি অব টরন্টোতেও কর্মরত ছিলেন ডলি বেগম। ২০১৮ সালের ৭ জুনের নির্বাচনে তিনি ১৯ হাজার ৭৫১ ভোট পেয়ে প্রথমবারের মতো প্রাদেশিক সাংসদ নির্বাচিত হন।

Share Button

     এ জাতীয় আরো খবর