April 21, 2026, 3:16 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

মধুপুরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ১জন নিহত

বাবুল রানা মধুপুর প্রতিনিধি:
মধুপুর পৌরসভাধীন কাইতকাই মোড়ে ২৩ মে সোমবার  আনুমানিক ৫.৩০ মিনিটের সময় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরহী গোলাবাড়ি ইউনিয়নের সংগ্রামশিমুল গ্রামের ফকিরবাড়ির মোকলেছুর রহমান টুলু মিয়া ও হাজীবাড়ির ইউনুস আলী মারাত্মক ভাবে আহত হয়। আহতদের মূমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে মোকলেছুর রহমান টুলুর মৃত্যু হয়। অপরজনের অবস্থাও আশংকা জনক।
মধুপুরে প্রতিনিয়ত বেড়েই চলেছে মোটরসাইকেল দূর্ঘটনা। মোটরসাইকেল চালক বেশির ভাগই ১৫ থেকে ২০ বছরের মধ্যে। এদের মোটরসাইকেলের নাম্বার প্লেটে নাম্বরের পরিবর্তে দেখা যায় নানা ধরনের ছন্দ। প্রতিদিনই মোটরসাইকেল দুর্ঘটনায় শুরু হয়েছে মৃত্যুর মিছিল অথবা পঙ্গু হয়ে মৃত্যুর প্রহর গুনছেন অনেকে।
এই বাইকচালকদের ভয়ে সাধারণ পথচারীরা ভীতিকর অবস্থায় আছেন,কারণ এই সকল বাইকারদের কারনে আজ অনেক পথচারীকে জীবন দিতে হয়েছে, আবার কেউ কেউ পঙ্গু হয়ে জীবন যাপন করছেন। এই সকল মানুষের জীবন সংসার কি ভাবে চলছে তা আর বাইকারদের দেখার সময় নাই।মধুপুরের প্রায় ৭০℅ মোটরসাইকেলের সকল বৈধ কাগজপত্র নেই। উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আশা করছি এবং দ্রুত এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে এমনটাই জানান ভুক্তভোগীগন।
Share Button

     এ জাতীয় আরো খবর