March 23, 2026, 4:14 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
সিলেট ৫টন সয়াবিন তৈল জব্দ

সিলেট ৫টন সয়াবিন তৈল জব্দ

সুয়েব আহমদ সিলেটঃ

সিলেটের কালিঘাটের একটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে ৫ টন সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা। আজ মঙ্গলবার (১০ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীতে অভিযান চালিয়ে সোয়াবিন তেল জব্দ ও জরিমানা করে ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এসব তেল সরকার নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এ সময় অবৈধভাবে তেল মজুতের দায়ে মজুদকারী প্রতিষ্ঠান মাহের ব্রাদার্সকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফখরুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।

সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ গণমাধ্যমকে বলেন, কালিঘাটস্থ মাহের ব্রাদার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম রয়েছে। ওই প্রতিষ্ঠানের গুদামে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের একটি দল অভিযান পরিচালনা করলে এর সত্যতা মিলে। অভিযানকালে হাতেনাতে বিষয়টি ধরে তাদের গুদামে স্টক করে রাখা ৫ টন সয়াবিন তেল আমরা দাঁড়িয়ে থেকে বিভিন্ন দোকানি ও সাধারণ মানুষের কাছে বিক্রি করেছি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর