March 24, 2026, 5:46 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শরীরে টক্সিন আছে কিনা যেভাবে বুঝবেন!

শরীরে টক্সিন আছে কিনা যেভাবে বুঝবেন!

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আমরা প্রায়ই বলে থাকি এটা খেলে বা করলে শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে পারি। তবে অনেকেই জানিনা, কীভাবে বুঝব শরীরে বিষাক্ত টক্সিন জমে আছে কিনা। আসুন জেনে নিই:

ওজন: এটা সব থেকে কমন, হয়ত তেমন কিছুই খাচ্ছেন না, অথচ ওজন বেড়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও ওজন কমানো যাচ্ছে না। এটা টক্সিনের প্রভাবেই হতে পারে।

কোষ্ঠকাঠিন্য: টক্সিনের প্রভাবে কোলন তার স্বাভাবিক কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। হজমে সমস্যার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।

ক্লান্ত : সাধারণ কাজ করতেই হাঁপিয়ে উঠছেন। টক্সিন আমাদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে কর্মক্ষমতা হ্রাস পায়।

মুড : যদি দেখেন সব সময় কেমন খিটখিটে মেজাজ হয়ে আছে, কোনো কাজে মনযোগ দিতে পারছেন না, তবে জেনে রাখুন এটাও টক্সিনের প্রভাব।

পেশিতে ব্যথা: কোনও চোট লাগেনি, কিন্তু শরীরের বিভিন্ন পেশিতে ব্যথা হচ্ছে। শরীরের বিভিন্ন জায়গায় কালো বা লাল দাগ পড়ে যাচ্ছে। এটা টক্সিনের লক্ষ্মণ।

এছাড়া ত্বকে ব্রণ, শরীরে ফোঁড়া, র‌্যাশ, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, অত্যধিক ঘাম হলেও টক্সিন আছে বুঝতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর