March 30, 2026, 10:29 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ রায়পুর উপজেলার মেঘনা নদী সংলগ্ন চরের পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন চরঘাসিয়া গ্রামের মজিবুল পাঠানের বাড়ির পুকুরপাড়ে কুমিরটি দেখা যায়। ওই সময় কুমিরের আক্রমণে মো. বাবুল (২৫) নামের এক জেলে আহত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারি মতিয়ুর রহমান বলেন, ‘কুমিরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিকট হস্তান্তর করা হবে। সাম্প্রতিক বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরণ করছিলো। নদীতে আরও কয়েকটি কুমির আছে বলে দাবি করছেন স্থানীয় জেলেরা।’

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, ‘উদ্ধার করে কুমিরটি জেলার সহকারী বনসংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। রাতে কুমিরটিকে ঢাকায় পাঠানো হবে।

বন্যার শুরু থেকে ওই এলাকার জেলেরা নদী ও বিলে জোয়ারের পানিতে একাধিক কুমির ভাসতে দেখেছিলেন। পানি কমে যাওয়ায় এটি পুকুরে এসে আশ্রয় নেয় বলে ধারণা করছেন এলাকাবাসী।

Share Button

     এ জাতীয় আরো খবর