March 23, 2026, 10:38 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি

অনলাইন ডেস্কঃ

বিশ্বে  করোনা মহামারীর কারণে গত দুই বছর সীমিত পরিসরে হজ পালন হলেও চলতি বছর ১০ লাখ মুসলমানকে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব দেশটি ।তবে হজ যাত্রীদের জন্য দুটি শর্ত জুড়ে দিয়েছে দেশটি। যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজ পালন করতে পারবে। তবে অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। এছাড়া সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। শনিবার সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমানের অংশগ্রহণে হজ পালিত হয় সৌদি আরবে। কিন্তু ২০১৯ সালে বিশ্বে করোনাভাইরাস মহামারী হানা দেওয়ার পর সৌদি আরব বিদেশ থেকে হজে যেতে কাউকে অনুমতি দেয়নি। ফলে দুই বছর শুধু সৌদি আরবের ৬০ হাজার বাসিন্দা নিয়ে সীমিত পরিসরে পালিত হয় বিশ্বের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক এই সম্মেলন।

মহামারীতে গত দুই বছর হজের সুযোগ না মিললেও এবার মিলবে বলে আশায় রয়েছেন বাংলাদেশের বহু মুসলমান।

অনেকে গত দুই বছর নিবন্ধন করে রেখেছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক সম্প্রতি জানান, ইতোপূর্বে যারা হজের নিবন্ধন করেছেন, তারাই এবার অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ পাবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর