April 11, 2026, 10:55 am

সংবাদ শিরোনাম
দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Exif_JPEG_420

তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সোহেল রানা (রাজশাহী) তানোর,প্রতিনিধিঃরাজশাহী তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

mostbet

শনিবার ভোরে সূর্যদোয়ের সাথে সাথে তানোর উপজেলা চত্বরে ৩১বার তোপধ্বনির ও জাতীয় পতাকা উত্তোলন এবং তানোর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করার মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

তানোরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন, উপজেলা প্রসাশন, তানোর উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠন, তানোর থানা,তানোর প্রেসক্লাব,মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠন গুলো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

দিবসটিতে তানোরে দিনভর আলোচনা সভা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো।

সকাল ৮টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে তানোর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন হয়েছে। সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ ও তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।

এরপর পুলিশ সদস্যসরা ও আনসান ভিডিবি সহ তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ শেষে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন। দেশাত্ববোধক গানের সাথে দেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।

সকাল ১১ টার সময় বীর মুক্তিযোদ্ধাগণদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা করা হয়েছে।

এসময় তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক,তানোর উপজেলার ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও সুধী সমাজের মানুষ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর