April 14, 2026, 12:30 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট লাঘবের নির্দেশ মন্ত্রিসভার

নিউজ ডেস্ক:
মন্ত্রিসভা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভোজ্য তেল ও চিনিসহ প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট যতটা সম্ভব হ্রাস করার জন্য আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে নির্দেশ দিয়েছে। মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলেছে।

mostbet

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে বাজার পরিস্থিতির ওপর অনির্ধারিত এক আলোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এবং মন্ত্রিসভার সদস্যরা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রিসভায় যোগ দেন।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে বৈঠকটি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, বাজারে এ সিদ্ধান্তের প্রভাব পড়বে।’ এর আগে রোববার, সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে ভোজ্য তেল ও চিনিসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর মূল্য সংযোজক কর বা ভ্যাট হ্রাসের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম উপায়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সেজন্য আগামী দুই দিনের মধ্যে একটি টাস্ক ফোর্স গঠনের আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ইস্যুটির (রোববার গৃহীত সিদ্ধান্ত) সাথে একমত পোষণ করেছেন এবং কঠোর নির্দেশনা দিয়েছেন। খুচরা বাজারে ভোজ্য তেলের ওপর থেকে ভ্যাট তুলে নেয়া হয়েছে এবং আইনমন্ত্রী ইতোমধ্যেই এসআরও তে স্বাক্ষর করেছেন’।

Share Button

     এ জাতীয় আরো খবর