April 13, 2026, 11:05 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বাংলাদেশের ওপর থেকে কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নিল ফ্রান্স

অনলাইন ডেস্কঃ

mostbet

ফ্রান্স বাংলাদেশের উপর থেকে কোভিড-১৯ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং ‘সবুজ’ তালিকাভুক্ত দেশ হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত ৩ মার্চ, ২০২২ থেকে কার্যকর হয়েছে। আজ এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
এতে বলা হয়, ফ্রান্স সেই দেশগুলোকে ‘সবুজ’ হিসাবে বিবেচনা করে যেখানে ভাইরাসের মৃদু বা মাঝারি সংক্রমন রয়েছে এবং ভাইরাসের কোন নতুন ধরন নেই। ‘কমলা’ তালিকাভুক্ত দেশগুলো হলো যেখানে ভাইরাসের বিস্তার ঘটছে।
ফরাসি সরকারের সর্বশেষ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে যেসব ভ্রমণকারী বায়োএনটেক-ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা (ভ্যাক্সেভ্রিয়া/কোভিশিল্ড) এবং জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছেন, তাদের ফ্রান্সে যাওয়ার জন্য এবং ফ্রান্স থেকে চলে আসার জন্য পরীক্ষার প্রয়োজন হবে না। বাংলাদেশ থেকে ফ্রান্সে প্রবেশ করার জন্য ফুল ডোজ টিকা গ্রহণের প্রমাণই যথেষ্ট হবে।
অন্যদিকে, যারা টিকা গ্রহন করেনি তারা বাংলাদেশ থেকে ফ্রান্সে ভ্রমণের জন্য নেগেটিভ পরীক্ষা (আরটি-পিসিআর) উপস্থাপনের বাধ্যবাধকতা কার্যকর থাকবে।
তবে, ‘সবুজ’ তালিকায় থাকা বাংলাদেশের মতো দেশ থেকে ফ্রান্সে আগমনের ক্ষেত্রে পরীক্ষা, আইসোলেশন ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে।
প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির সন্তোষজনক উন্নতির আলোকে বিধিনিষেধভুক্ত দেশগুলোর তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়ার জন্য সংশ্লিষ্ট ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছিল।

 

Share Button

     এ জাতীয় আরো খবর