April 13, 2026, 10:10 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

প্রশ্ন ফাঁসের খবর গুজব : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্কঃ

mostbet

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে ফেসবুকে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেটের প্রশ্ন ফাঁসের খবর রটানোকে মিথ্যা এবং গুজব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, প্রশ্নের মতো দেখতে হলেও এর সঙ্গে আজকের পরীক্ষার প্রশ্নের কোনো মিল নেই।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুকে বাংলা প্রথম পত্রের খ সেটের প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে পোস্ট করা হয়েছে এটি মিথ্যা এবং গুজব। প্রশ্নের মতো দেখতে হলেও এর সঙ্গে আমরা আজকে পরীক্ষার প্রশ্ন মিলিয়ে দেখেছি কোনো মিল নেই।

তিনি আরও বলেন, ইতিমধ্যে এই পোস্টের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহণের জন্য বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা কার্যক্রম শুরু করে দিয়েছে বলেও তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর