April 13, 2026, 10:10 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

 

দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার বিকেলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাঁদপুর জেলা সদরের মান্দারী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ ষষ্ঠ বিসিএস পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক সম্মান এবং প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি বিদেশ থেকে অপরাধ ও পুলিশ ম্যানেজমেন্টসহ উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সুদানে ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কসোভো, সিয়েরালিওন, ক্রোয়েশিয়ায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

৩২ বছরের গৌরবোজ্জ্বল কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সততা, দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি এডিশনাল আইজি (গ্রেড-১) স্পেশাল ব্রাঞ্চ, এডিশনাল আইজি সিআইডি, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ কমিশনার রাজশাহী, পুলিশ কমিশনার খুলনা, ডিআইজি-সিআইডি, কমান্ড্যান্ট পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালী, কমান্ড্যান্ট পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর, পরিচালক পুলিশ স্টাফ কলেজ, এসএস নগর-বিশেষ শাখা ও রাষ্ট্রপতির পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে জঙ্গিবাদ দমনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ ও ২০১১ সালে দুবার পুলিশ পদক, বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এ ভূষিত হন।

ড. পাটোয়ারী বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী, পুলিশ স্টাফ কলেজ ঢাকা, ডিটেকটিভ ট্রেনিং স্কুল অব ইন্টেলিজেন্স স্পেশাল ব্রাঞ্চ ঢাকা, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ের একজন রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। তিনি টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের একজন ভিজিটিং ফ্যাকাল্টি।

তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই পুত্র ও এক কন্যাসন্তানের জনক।

উল্লেখ্য, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে আইজিপি হিসেবে পদায়ন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর