April 13, 2026, 9:10 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রমজানের আগেই আরও চড়া নিত্যপণের বাজার

নিউজডেস্ক: রমজান শুরু হতে দেড় মাস বাকি থাকলেও এরই মধ্যে প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম বাড়ছে। চাল, ডাল পেঁয়াজ   সহ আরো কিছু পণ্যের দর আগে থেকেই লাগামহীন। শীতের সবজির দাম ও চড়া। আমদানিনির্ভর পণ্যগুলোর দামও বাড়ছে হু হু করে। নিত্যপণ্যর দর অসহনীয় পর্যায়ে পৌঁছে যাওয়ায় ক্রেতারা পড়ছেন মহাবিপদে। টিসিবির বাজারদরের তালিকা ঘেঁটে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ২০,টি পণ্যের মধ্যে ১৭,টির দামই বেড়েছে।এগুলোর মধ্যে রয়েছে চাল,  আটা,ময়দা, সয়াবিন তেল,পাম তেল,পেঁয়াজ,  মুরগী, গরুর মাংস, চিনি, ডিম, জিরা ইত্যাদি।শুক্রবার সকালে সিলেট বটেশ্বর বাজার ও পীরের বাজার, শাপরান বাজার ঘুরে দেখা গেছে দেশি পেঁয়াজের দাম ২/৪ ব্যবধানে কেজিতে বেড়েছে ২০টাকা। আর আমদানি করা পেঁয়াজের কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ৪৫-৫০টাকা। যা কয়েক দিন আগে পাওয়া যেত ৩৫-৪৫টাকায়। খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০-১৭০টাকা এবং পাম তেল ১৫৫-১৬০টাকা দরে বিক্রি হচ্ছে।এক সপ্তাহের ব্যবধানে ৩/৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকায়।বাজারে বেশিভাগ সবজির দাম ৪০,টাকার উপরে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর