নিউজ ডেস্ক :: পিডিনিউজ২৪.কম ।।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
স্থানীয় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই দুর্ঘটনায় নিহতরা হলেন- মালুমঘাট এলাকার সুরেশ চন্দ্র সুশীলের (মৃত) ছেলে ডা. অনুপম সুশীল (৪৬), চম্পক সুশীল (৩০), নিরুপম (৪০), দীপক সুশীল (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন জানান, বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন। তাদের বাবা দশদিন আগে মারা এসময় কক্সবাজারমুখী নম্বরবিহীন একটি পিকআপ তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন।
উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয়। গাড়িটি শনাক্ত করা যায়নি। মরদেহগুলো তাদের পরিবারের কাছে রয়েছে।