March 30, 2026, 9:48 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচনে অংশ নেবে বিএনপি: তোফায়েল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচনে অংশ নেবে বিএনপি: তোফায়েল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে। তাদের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের কোনো অবকাশ নেই। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। তোফায়েল বলেন, এর আগে ২০১৪ সালে আমরা সংলাপ চেয়েছিলাম, কিন্তু বিএনপি আসেনি। এখন তারা সংলাপ চায়, কিন্তু আওয়ামী লীগ তা চায় না। তিনি বলেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। বিশ্বের দেশে দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৯ বছরে দেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর