April 14, 2026, 2:29 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা
বড়পুকুরিয়া কয়লা খনি

বড়পুকুরিয়া কয়লা খনির এমডি প্রকৌশলীসহ ১২৫ জন করোনা আক্রান্ত

বড়পুকুরিয়া কয়লা খনির এমডি প্রকৌশলী কামরুজ্জামানসহ ১২৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫০ জন চীনা কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। এ অবস্থায় বাংলাদেশের সাড়ে চারশ’ শ্রমিককে সাধারণ ছুটি দিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে খনি থেকে কয়লা উত্তোলন কার্যক্রম।জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনিতে হঠাৎ করেই খনিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। এরই মধ্যেই ৫০ জন চীনা কর্মকর্তা-কর্মচারী ও কয়লা খনির এমডিসহ ৭৫ জন কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে দেশের কিছু শ্রমিকও আক্রান্ত হয়েছেন করোনায়। বাধ্য হয়ে দেশের সাড়ে চারশ’ সাধারণ শ্রমিককে ছুটি দিয়ে বাড়িতে হোম কোয়ারেন্টাইনের জন্য পাঠিয়ে দেওয়া হয়।বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান জানান, খনিতে কর্মরত চীনা কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এ পর্যন্ত ৫০ জনের মতো করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া পেট্রোবাংলার অধীন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানির ৭৫ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি নিজেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই করোনা উপসর্গ নিয়ে বাসায় অবস্থান করছেন। বাধ্য হয়ে হয়ে দেশের সাড়ে চারশ’ শ্রমিককে ছুটি দিয়ে কয়লা উত্তোলন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

mostbet

রাশেদ ফারুক
দিনাজপুর

Share Button

     এ জাতীয় আরো খবর