April 13, 2026, 8:35 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের রুল

অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের রুল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান (প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা) বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ২৮ জানুয়ারি অননুমোদিত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অহনা নাসরিন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ। সঙ্গে ছিলেন আইনজীবী শামছুন নাহার লাইজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রুল জারির বিষয়টি নিশ্চিত করে ফরিদুল ইসলাম জানান, দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদানের কার‌্যক্রম চলছে। কিন্তু তারা সরকারি বিনামূল্যের বই সরকারি শিক্ষকদের থেকে কিনে চালাচ্ছে। সরকারি ওইসব বই যেখোনে সেখানে কিনতেও পাওয়া যাচ্ছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর এ রিট করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু সেই নোটিশের কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয় বলে জানান ফরিদুল ইসলাম।

Share Button

     এ জাতীয় আরো খবর