April 9, 2026, 2:36 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এক হয়ে কাজ করার আহ্বান স্পিকারের

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এক হয়ে কাজ করার আহ্বান স্পিকারের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল রোববার ঢাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ঊনবিংশতম সমাবর্তনে সমাবর্তন বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, সমাজ থেকে দারিদ্র্য ও অসমতা দূর করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যেতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাউকে পিছনে ফেলে রাখা উচিত নয়- এ মন্ত্রে দীক্ষিত হয়ে আত্মনিয়োগ করলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

স্পিকার বলেন, একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি  হবে এশিয়া মহাদে। বাংলাদেশও এ যাত্রায় সহযাত্রী থাকবে। জ্ঞাননির্ভর এ বিশ্বে মেধার চর্চার বিকল্প নেই। নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতা- সে কারণে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে জ্ঞান চর্চায় নিমগ্ন হতে হবে।

শিরীন শিারমিন বলেন, সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। এজন্য সবাই মেধা ও সৃজনশীলতার পরিচয় দিয়ে সুনামের সঙ্গে দেশ-বিদেশে কাজ করবে বলে তিনি আশা করেন। গ্র্যাজুয়েট তরুণদের জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার পরামর্শ দেন স্পিকার। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সমাবর্তনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, ফাউন্ডিং ট্রাস্টের চেয়ারম্যান আবদুল হাই সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান এবং উপাচার্য এম ওমর রহমান বক্তব্য দেন। আইইউবির এর এক হাজার ১১৯ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয় এবারের সমাবর্তনে।

Share Button

     এ জাতীয় আরো খবর