April 9, 2026, 8:51 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ডিএনসিসি’র সব সাইনবোর্ড ৭ দিনের মধ্যে বাংলায়

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এখতিয়ারাধীন সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে। তবে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য নয়।

রোববার (২৮ জানুয়ারি) ডিএনসিসির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নম্বর রিট পিটিশনের আদেশ অনুযায়ী ডিএনসিসির এখতিয়ারাধীন সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

বিষয়টি হাইকোর্ট বিভাগ থেকে বাধ্যতামূলক হলেও লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি ইংরেজি ও অন্যান্য বিদেশি ভাষায় লেখা হয়েছে। এমতাবস্থায় ডিএনসিসির এখতিয়ারাধীন এলাকার যাবতীয় প্রতিষ্ঠান মালিকদের স্ব-উদ্যোগে সাইনবোর্ড অপসারণ করে আগামী ৭ দিনের মধ্যে বাংলায় লিখে প্রতিস্থাপন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর