April 21, 2026, 6:51 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

যশোরে পৃথক ঘটনায় চারজনের আত্মহত্যা

অনলাইন ডেস্কঃ

mostbet

যশোরে পৃথক ঘটনায় কীটনাশক পান ও গলায় ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকাসহ দুই নারী আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের আলামিন ও একই উপজেলার বল্লোবপুর গ্রামের মোন্তাজের মেয়ে আদুরী প্রেমঘটিত কারণে কীটনাশক পান করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শনিবার সন্ধ্যার দিকে আলামিন ও গভীর রাতে আদুরী মারা যান৷

এদিকে সদর উপজেলার উপশহর এ ব্লক এলাকার ইউসুফ ওরফে সুজনের স্ত্রী কাকলী খাতুনের  মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।  কলহের জের ধরে কাকলী বাবার বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। চৌগাছা থানা পুলিশের এসআই সুফিয়ান লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এছাড়া সদর উপজেলার রামনগর গ্রামের অজয়ের স্ত্রী দিপিকা মানসিক সমস্যার কারণে শনিবার রাত ১২টার দিকে আমগাছের সঙ্গ গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক কাজল মল্লিক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার এসআই অরুণ কুমার তিনটি ঘটনায় চারজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন৷ এসব ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি৷

Share Button

     এ জাতীয় আরো খবর