April 7, 2026, 3:47 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ৩ দিনে গুলিতে নিহত দেড় শতাধিক

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

 

যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে বন্দুক সহিংসতা। দেশটির সবচেয়ে বড় উৎসব স্বাধীনতা দিবস উদযাপনের তিনদিনে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। এসময়ে যুক্তরাষ্ট্রজুড়ে ৪০০টি গোলাগুলির ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ছিল ৪ জুলাই। এদিন সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেশটির কোথাও হয়েছে প্যারেড, কোথাও আতশবাজি ফোটানো হয়েছে। আবার কোথাও চলেছে গুলি।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভের প্রতিবেদন অনুযায়ী, এই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ৭২ ঘণ্টায় হওয়া সহিংসতার তালিকা এখনও পূর্ণাঙ্গ হয়নি। ভুক্তভোগী বা তাদের পরিবারকে সহিংসতার তথ্য দিতে অনুরোধ জানিয়েছে একাধিক অঙ্গরাজ্যের পুলিশ।

সহিংসতার পরিমাণ বেড়েছে নিউইয়র্কেও। সেখানকার পুলিশ বলছে, সেখানে তিন দিনে ২১টি বন্দুক সহিংসতায় হামলার শিকার হন ২৬ জন। নিউইয়র্কে এ বছর বন্দুক সহিংসতা ৭৬৭টি ঘটনায় হামলার শিকার হয়েছেন ৮৮৫ জন।

গত বছরের তুলনায় নিউইয়র্কে বন্দুক সহিংসতা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার থেকে গোলাগুলির ঘটনা বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির তৃতীয় বৃহত্তম শহর শিকাগোয় সম্প্রতি সহিংসতার পরিমাণ বেড়েছে। ২০২০ সালে সেখানে হত্যার ঘটনা ঘটেছে ৭৭৪টি।

বিগত দুই দশকের মধ্যে এমন সহিংসতার বছর গেছে মাত্র দুটি। এ ছাড়া সংখ্যা বিবেচনায় শিকাগোর হত্যাকাণ্ডের পরিমাণ নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মোট হত্যাকাণ্ডের সংখ্যার সমান।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর