April 9, 2026, 11:52 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ প্রধান বিচারপতি নিয়োগ

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

নতুন প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৮ জানুয়ারি) বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আদেশের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান। তবে আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আজ আদালতে উপস্থিত ছিলাম না।

এর আগে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ জানুয়ারি এ রিট আবেদনের মোশন শুনানি এক সপ্তাহ মুলতবি করেন হাইকোর্ট।

১৮ জানুয়ারি ইউনুছ আলী আকন্দ এক লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, গত ৩ জানুয়ারি রিট আবেদনটি করা হয়। পরে মোশন শুনানির জন্য হাইকোর্টের চারটি বেঞ্চে উপস্থাপন করা হলেও কোনো কোর্টই শুনানির জন্য রাজি হননি। সবশেষ বৃহস্পতিবার সকালে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ মোশন শুনানির জন্য রাজি হন এবং ২১ জানুয়ারি মোশন শুনানির জন্য কার্যতালিকায় রাখার আদেশ দেন।

প্রধান বিচারপতির পদ শূন্য থাকা এবং নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে আইনজীবী থেকে প্রধান বিচারপতিসহ বিচারপতি নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, মর্মে রুল জারির নির্দেশনা চেয়ে এ রিট করেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর