April 9, 2026, 1:15 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জাতীয় স্মৃতিসৌধে জোকো উইদোদো’র শ্রদ্ধা

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েছেন। মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে যান।

এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে দুই দেশের রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ ও উইদোদোর দু’টি বড় ছবি স্থাপন করা হয়। পাশাপাশি, কড়া নিরাপত্তার মধ্যে মোটর শোভাযাত্রা নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছুলে জোকো উইদোদোকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি দেন। এসময় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার দেয়। কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে থাকেন জোকো উইদোদো। উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
এসময় বিউগলে বেজে ওঠে করুন সুর।

পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।

Share Button

     এ জাতীয় আরো খবর